বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেনাপোল থেকে মোংলাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মোংলা ফায়ার সার্ভিস ও মোংলা রেলওয়ে পুলিশ।
Bnc News-এর অনুসন্ধানে জানা গেছে, দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুর আলম গাজী Bnc News কে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন